Logo

ধর্মপাশায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ০৩ এপ্রিল ২০২৬

পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অবৈধভাবে ব্যবহৃত নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ই এপ্রিল) বিকালে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়।পরে জব্দকৃত জালসমূহ তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মধ্যনগর উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ। তিনি জানান, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ মৎস্যসম্পদ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে আইন মেনে চলার জন্য আহ্বান জানান এবং অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেন।


সম্পাদক ও প্রকাশকঃ মহি উদ্দিন আরিফ । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন