সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির আমৃত্যু সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক ও সেলবরষ ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক সফল চেয়ারম্যান জননেতা মরহুম আলী আমজাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল তিনটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্টানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল মন্নাফ তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনফর আলী খান, সদস্য মাহবুব আলম হাদিস, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির তালুকদার, সাইফুর রহমান কাঞ্চন।উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী ও সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম, মৎস্যজীবী দলের আহ্বায়ক ও সদস্য সচিব রোমান আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার ও সদস্য সচিব সারোয়ার হোসেন,যুগ্ম আহ্বায়ক শাহিন আহমেদ, রোমান আহমেদ, ফারুক আহমেদ, রায়হান আহমেদ বাদশা, মনোয়ার হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তুষার আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুম আলী আমজাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন নেতৃবৃন্দ। তারা বলেন, আলী আমজাদ ছিলেন তৃণমূলের একজন নিবেদিতপ্রাণ নেতা, যিনি আমৃত্যু দল ও এলাকার মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ০৪ এপ্রিল ২০২৬