সুনামগঞ্জের ধর্মপাশায় বিশেষ অভিযানে তিনটি গাঁজা গাছসহ অন্তর মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৫ই এপ্রিল) রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত অন্তর মিয়া ধর্মপাশা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপাশা থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অন্তর মিয়ার বসতবাড়ির আঙিনা থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা গাছ জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন, উপজেলায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ০৫ এপ্রিল ২০২৬