সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (০৬ই এপ্রিল) বিকেলে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মধ্যনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ।
অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর বিভিন্ন ধারায় মিনহাজ উদ্দিন (৪২), পিতা: মৃত শফি উদ্দিন মাহতাব, সাং: রাজাপুরকে ৭ হাজার টাকা এবং সাব্বির আহমেদ (২৬), পিতা: আব্দুল জলিল, সাং: রাজাপুরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় মনিরাম দত্ত (২৮), পিতা: হরিপদ দত্ত, সাং: তাহিরপুর গ্রাম, রাজাপুরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মধ্যনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ বলেন,অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকানে তদারকি করা হয় এবং সংশ্লিষ্টদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ০৬ এপ্রিল ২০২৬