সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জয়শ্রী ইউনিয়নে ইসলামপুর (স্বরস্বতীপুর) গ্রামের মো. জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ (১৩) এবং পাইকুরাটি ইউনিয়নের বৈরাটি গ্রামের ফজলুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২৪)।
আহতরা হলেন জয়শ্রী ইউনিয়নের স্বরস্বতীপুর গ্রামের শিখা মনি (২৫), স্বামী লালা সাধু এবং একই গ্রামের জয়নাল হক (৩৫), পিতা আব্দুল জব্বার।
স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রসহ বৃষ্টির সময় কয়েকজন শ্রমিক মিলে পাইকুরাটি ইউনিয়নের টগার হাওরে ধাণ কাটতে ছিলেন এসময় বজ্রপাতে হাবিবুর রহমান আহত হন এবং খোলা স্থানে অবস্থান করছিলেন রহমত উল্লাহ হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রহমত উল্লাহ আহত হন। পরে তাদেরকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অবস্থায় শিখা মনি ও জয়নাল হককে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পরবর্তীতে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবীর সরকার এ তথ্য নিশ্চিত করেন।
মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ১৮ এপ্রিল ২০২৬