সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অজ্ঞান পার্টির কবলে পড়ে আবুল কালাম ওরফে খোকন মিয়া (৬০) নামে এক গরু ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল হাটবার) উপজেলার মধ্যবাজারের গরুর হাটে এ ঘটনা ঘটে।খোকন মিয়ার বাড়ি সদর ইউনিয়নের দুধবহর( চকপাড়া) গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বৃহস্পতিবার ধর্মপাশা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী ও ক্রেতারা মধ্যবাজারের হাটে কেনাবেচার জন্য ভিড় করেন। ওই দিন পেশায় গরু ব্যবসায়ী খোকন মিয়া গরু কেনার উদ্দেশ্যে হাটে যান। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে অচেতন করে তার সঙ্গে থাকা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে উপজেলার নির্মাণাধীন মডেল মসজিদের পাশ থেকে অচেতন অবস্থায় তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ৩০ এপ্রিল ২০২৬