Logo

ধর্মপাশায় প্রকাশ্যে মদপানে অভিযোগে ২ জনকে কারাদণ্ড ও জরিমানা

মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ০৫ মে ২০২৬


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মধ্যবাজারের গরুর বাজার সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অ্যালকোহল সেবনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (০৪ মে) রাত ১১টা পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত ২ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৩ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।অভিযান পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। 

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সেলবরষ ইউনিয়নের বগারপাচুর গ্রামের মৃত মো. আলী আমীনের ছেলে আব্দুল আলিম (৩৫) এবং সদর ইউনিয়নের উকিলপাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে মো. সুহেল রানা (২৮)।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, সদরের গরুর হাটের এক পাশে আলিম ও সোহেল প্রকাশ্যে দেশীয় বাংলা অ্যালকোহল পান করছেন এমন খবর পেয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মহি উদ্দিন আরিফ । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন