Logo

ধর্মপাশায় প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে ২জনকে ছয় মাসের কারাদণ্ড

মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ০৬ মে ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের পূর্ববাজারের নির্মাণাধীন উপজেলা সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) রাত সাড়ে ১১টা সময় পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে একশত টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।অভিযান পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। 

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সদর ইউনিয়নের লামা মেউহারী গ্রামের মোঃ রফিকুল ইসলাম (৩৫) ও একই ইউনিয়নের টান মেউহারী গ্রামের নূর আলম (২৬)।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, সদরের পূর্ববাজার এলাকায় নির্মাণাধীন উপজেলা কমপ্লেক্স এর পাশে প্রকাশ্যে গাঁজা সেবন করছেন এমন খবর পেয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মহি উদ্দিন আরিফ । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন