সুনামগঞ্জে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ প্রকল্প উপস্থাপন প্রতিযোগীতায় বিশেষ গ্রুপে অংশ নিয়ে আবারও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে ধর্মপাশার মাস্টার বাড়ি ট্রেনিং ইনস্টিটিউট। জেলা পর্যায়ে ২০২১ সাল থেকে পরপর ৪২তম থেকে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি টানা ছয়বার নিজেদের উদ্ভাবনী সক্ষমতার পরিচয় দিয়েছে।অন্যদিকে উপজেলা পর্যায়েও প্রতিষ্ঠানটির রয়েছে ঈর্ষণীয় সাফল্য। ৪০তম থেকে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পর্যন্ত টানা ৮ বার প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি ধর্মপাশা উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।
রবিবার (১০ মে) দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ গোলাম জিলানী এঁর নিকট প্রথম পুরষ্কার তুলে দেন।
এবারের আয়োজনের জন্য প্রতিষ্ঠানটির প্রদর্শিত প্রকল্পের নাম ছিল “টাঙ্গুয়ার হাওর ভাসমান রিসোর্ট”। প্রকল্পটি হাওরাঞ্চলের পর্যটন সম্ভাবনা, পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নকে সামনে রেখে উপস্থাপন করা হয়। দর্শনার্থী ও সংশ্লিষ্টদের কাছে প্রকল্পটি ব্যাপক প্রশংসা অর্জন করে।
মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ১০ মে ২০২৬