CARE এবং UK International Development-এর অর্থায়নে Voice of Haor-এর বাস্তবায়নে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শিশুদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২মে) সকাল সাড়ে দশটার থেকে সাড়ে এগারোটা পর্যন্ত উপজেলার সেলবরষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ২০ জন শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে উৎসাহিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক শামীম আহমেদ, Voice of Haor-এর কো-অর্ডিনেটর ইহাদুল ইসলাম জিদান, চাইল্ড অ্যান্ড উইমেন কো-অর্ডিনেটর জাহিদ হাসান, ট্রেজারার আরিফা আকন্দ এবং নির্বাহী সদস্য আরোহী ইসলাম চাঁদনী, সুমাইয়া আক্তার ও সামিয়া জামান সারা প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল শিশুকে সনদপত্র দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীল চিন্তাশক্তি বিকাশ এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিশুদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে
মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ২২ মে ২০২৬