Logo

ধর্মপাশায় ১০বছর বয়সী এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

ডিপি ডেক্স নিউজ
প্রকাশের সময়: ২৪ মে ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর খিলাকান্দা গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে শনিবার (২৩ মে)  রাত দশটার দিকে তাসলিমা আক্তার (১০) নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চকিয়াচাপুর খিলাকান্দা গ্রামের দিনমজুর তারা মিয়ার মেয়ে শিশু তাসলিমা আক্তার। শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নিজেদের বসতঘরের আঁড়ের সঙ্গে গলায় ওড়না প্যাঁছানো নিজ মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার মা চিৎকার দেন।


ধর্মপাশা থানার এসআই মনিরুল ইসলাম জানান, কী কারণে ওই শিশুটি আত্মহত্যা করেছে তা জানা যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি রবিবার সকালে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মহি উদ্দিন আরিফ । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন