সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৬৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মানবিক সহায়তা হিসেবে ১৫ কেজি করে চাল এবং তিন হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, নূরুল ইসলাম, সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামাল, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন সোহাগ, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ লিয়াকত আলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ডিপি ডেক্স নিউজ
প্রকাশের সময়: ২৬ মে ২০২৬