Logo

হাওড়ের ফসল রক্ষায় উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে সম্মাননা পেল ধর্মপাশা সরকারি কলেজ

ডেস্ক নিউজ
প্রকাশের সময়: ১২ জুন ২০২৬

উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম বাস্তবায়ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে ধর্মপাশা সরকারি কলেজ। প্রতিযোগিতায় কলেজটির পক্ষ থেকে ভারী বর্ষণের কবল থেকে হাওড়ের ফসল রক্ষায় একটি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়, যা বিচারকমণ্ডলীর প্রশংসা অর্জন করে।

উদ্ভাবনী প্রকল্পটি প্রস্তুত ও উপস্থাপনায় নেতৃত্ব দেন কলেজের প্রভাষক সৈয়দ জিয়াউল হক নিউটন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) এবং বাহাদুর আলম খান (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)। তাদের সঙ্গে প্রকল্প বাস্তবায়নে অংশগ্রহণ করেন শিক্ষার্থী ইকবাল হোসেন জয়, রাহাত তালুকদার ও আশিকুর রহমান চৌধুরী।

প্রকল্পটির স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্ভাবনী মেধাবী শিক্ষক ও মেধাবী শিক্ষার্থী পুরস্কার লাভ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, হাওড় অঞ্চলের কৃষি ও কৃষকদের সম্ভাব্য ক্ষতি কমাতে প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী সমাধান খুঁজে বের করার লক্ষ্যেই এ উদ্ভাবনী প্রকল্পটি তৈরি করা হয়েছে। এ অর্জন ধর্মপাশা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামূলক কর্মকাণ্ডে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মহি উদ্দিন আরিফ । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন