Logo

ধর্মপাশায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ২৩ জুন ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের তালুকদার বাড়ির উঠানে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি Anti Child Marriage Organization (ACMO)-এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে বাল্যবিবাহের কুফল, শিশু অধিকার, শিক্ষার গুরুত্ব এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষিকা, অভিভাবক, গ্রামের সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন। ক্যাম্পেইনে সংগঠনের সদস্য ইহাদুল ইসলাম জিদান, আরোহি ইসলাম চাঁদনি, লাওহে মাহফুজ শোভিন ও সামিয়া জামান সারা উপস্থিত থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করে। এ সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ACMO-এর সদস্য ইহাদুল ইসলাম জিদান বলেন, “আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে কোনো শিশুকে বাল্যবিবাহের শিকার হতে হবে না। প্রতিটি শিশু তার শিক্ষা, স্বাস্থ্য ও স্বপ্ন পূরণের সমান সুযোগ পাবে। পাশাপাশি মাসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কিশোরী স্বাস্থ্য সুরক্ষা এবং অপুষ্টিমুক্ত শিশু গড়ে তুলতে পরিবার ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।তিনি বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।"

সম্পাদক ও প্রকাশকঃ মহি উদ্দিন আরিফ । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন