Logo

ধর্মপাশায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় তিন আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশের সময়: ২৪ জুন ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাদশাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পাশের মোহনগঞ্জ উপজেলার নওহাল গ্রামের রাহাত মিয়া (৩৫), পানুর গ্রামের শাহ আলম (২২) এবং ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজার এলাকার রূপন শাহ (৩০)।

ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছাত্তার জানান, নাশকতার প্রস্তুতির অভিযোগে ২০২৪ সালের ৭ ডিসেম্বর ধর্মপাশা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তকালে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে রাহাত মিয়া, শাহ আলম ও রূপন শাহকে আসামি হিসেবে শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার সকালে গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মহি উদ্দিন আরিফ । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন