Logo

ধর্মপাশায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে রচনা ও কবিতা আবৃত্তিতে সাফল্য, ইকবাল হোসেনের চারটি পুরস্কার অর্জন

ডিপি ডেক্স নিউজ
প্রকাশের সময়: ০৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন।

উপজেলা প্রশাসন, ধর্মপাশার উদ্যোগে উপজেলা পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় তিনি রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন।

এছাড়া ধর্মপাশা সরকারি কলেজের উদ্যোগে অনুষ্ঠিত পৃথক প্রতিযোগিতায়ও তিনি সাফল্যের স্বাক্ষর রাখেন। কলেজ পর্যায়ের রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতায়ও দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি।

একই আয়োজনের দুটি পৃথক পর্যায়ে চারটি পুরস্কার অর্জনের এ সাফল্যে সহপাঠী, শিক্ষক এবং শুভানুধ্যায়ীদের কাছ থেকে অভিনন্দন পাচ্ছেন ইকবাল হোসেন।

জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও ধর্মপাশা সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত এসব প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের মধ্যে মুক্তচিন্তা, দেশপ্রেম, সাহিত্যচর্চা এবং ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

সম্পাদক ও প্রকাশকঃ মহি উদ্দিন আরিফ । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন