Logo

ধর্মপাশায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত ১২ বছরের শিশু

ডেস্ক নিউজ
প্রকাশের সময়: ০২ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে রাব্বি আহমেদ (১২) নামে এক শিশু আহত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাব্বি আহমেদ জিংলীগড়া গ্রামের মো. জিয়া উদ্দিনের ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির সামনে মাছ ধরার সময় হঠাৎ একটি সাপ রাব্বিকে দংশন করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সকাল ১১টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসা দেন।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার বলেন, শিশুটিকে প্রাথমিকভাবে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হয়েছে। তার clotting test করা হয়েছে এবং পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গুরুতর কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই।

সম্পাদক ও প্রকাশকঃ মহি উদ্দিন আরিফ । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন