Logo

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উপজেলা উন্নয়ন ফোরামের নতুন কমিটি গঠন

ডিপি ডেক্স নিউজ
প্রকাশের সময়: ১২ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় বসবাসরত সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার মানুষের পারস্পরিক যোগাযোগ, ঐক্য এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে ধর্মপাশা-মধ্যনগর উপজেলা উন্নয়ন ফোরাম, ঢাকা-এর ২০২৬-২০২৯ মেয়াদের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় কাজী মোজাম্মেল হককে সভাপতি এবং শেখ মো. গোলাম ফারুককে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটি ধর্মপাশা ও মধ্যনগরের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন এবং হাওরাঞ্চলের জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফোরামের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার গোপাল চন্দ্র সরকার, সহ-সভাপতি ডা. টিটু মিঞা, রঞ্জিত তালুকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মপাশা ও মধ্যনগরের উন্নয়নের পাশাপাশি ঢাকায় বসবাসরত এ দুই উপজেলার মানুষের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরিতে উন্নয়ন ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার মানুষের কল্যাণে সংগঠনটি আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।

নবগঠিত সভাপতি কাজী মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক শেখ মো. গোলাম ফারুকের নেতৃত্বে নতুন কমিটি সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি ধর্মপাশা-মধ্যনগরের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশকঃ মহি উদ্দিন আরিফ । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন