Logo

মধ্যনগরে হাওরাঞ্চলের যোগাযোগ ও জীবনমান উন্নয়নের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশের সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জের মধ্যনগরে হাওরাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটন খাতের বিকাশ এবং হাওরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের উদ্যোগে সম্প্রতি জেলার বিভিন্ন উপজেলায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়। এর অংশ হিসেবে মধ্যনগর ও ধর্মপাশার বিভিন্ন এলাকায়ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাওরাঞ্চলের সড়ক সংস্কার, নতুন সড়ক নির্মাণ, প্রয়োজনীয় ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং জনদুর্ভোগ নিরসনের দাবি জানানো হয়।

মানববন্ধনে টাঙ্গুয়ার হাওর রক্ষায় সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—হাওরাঞ্চলের সড়ক সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলা, প্লাস্টিক ও বর্জ্য নিয়ন্ত্রণ, স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা এবং পর্যটন এলাকায় নিরাপত্তা ও নৌযান-ঘাট ব্যবস্থাপনার উন্নয়ন।

মানববন্ধনে বক্তব্য দেন সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ সাইদুল হক চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন কবীর লস্কর, সহসভাপতি হামিদুল কিবরিয়া চৌধুরী আজহার ও ইন্তেশার আহমেদ চৌধুরী।

স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন তালুকদার, সহসভাপতি ডাক্তার সাইদুর রহমান জিয়া, সহসভাপতি আব্দুল কাদির, সার্জেন্ট (অব.) মুসাব্বির হুসাইন এবং হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক সাংবাদিক আশরাফ উদ্দিন হিল্লোল।

এ সময় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রেশাদ আহমেদ চৌধুরী, পর্যটন বিষয়ক সম্পাদক এ এস এম কামরুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সারোয়ার খান ফারুক, অর্থ সম্পাদক এসতাকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন শিপলু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব রমজান আলী, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ চৌধুরী মিজান, দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমেদসহ কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, অ্যাডভোকেট হাবিবুর রহমান দুলাল এবং আজীবন সদস্য মিসবাহ উদ্দিন, হাজী মো. ফারুক খান, বাসুদেব ও সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মহি উদ্দিন আরিফ । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন