Logo

ধর্মপাশায় নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ১৪ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনের সঙ্গে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে ধর্মপাশা থানা প্রাঙ্গণে থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও নির্মূলে করণীয় বিষয়ে আলোচনা করেন উপস্থিত সাংবাদিকেরা। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় নবাগত ওসি মো. আনোয়ার হোসেন বলেন, “আমার যতক্ষণ দেহে প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত মাদক, জুয়াসহ কোনো ধরনের অপরাধের সঙ্গে আপস করব না।” তিনি উপজেলায় সব ধরনের অপরাধ প্রতিরোধ ও নির্মূলে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন সাংবাদিক সালেহ আহমদ, ইসহাক মিয়া, সেলিম আহম্মেদ, ইমাম হোসেন, সাদ্দাম হোসেন, দিপু নূরী, মহিউদ্দিন আরিফ, চয়ন কান্তি দাস, সাজিদুল হক রনি, আরিফ আহমেদ, সাকিন শাহ ও এমারুল হক রবি মিয়া, সোহান আহম্মেদ, সাইফুল ইসলাম, নির্মল চন্দ্র সরকার সহ স্থানীয় সাংবাদিকেরা।

সম্পাদক ও প্রকাশকঃ মহি উদ্দিন আরিফ । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন