Logo

ধর্মপাশার হরিমন্দির থেকে মোটর, গ্যাসের চুলা ও সিলিন্ডার চুরি

ডেস্ক নিউজ
প্রকাশের সময়: ২৭ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় হরিমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (২৬ অক্টোবর) রাতে মন্দিরের পেছনে ইটের তৈরি চুলার ঢাকনা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা বিভিন্ন মালামাল নিয়ে যায়। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে মন্দিরের সেবায়েত বিষয়টি দেখতে পান।

মন্দিরের সেবায়েত বৈষ্ণব মতি লাল বর্মন (৭০) জানান, সোমবার রাত ১০টার দিকে আনুষঙ্গিক কাজ শেষ করে তিনি নিজ বাড়িতে চলে যান। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মন্দিরে গিয়ে ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, মন্দিরের পেছনে থাকা ইটের তৈরি চুলার ঢাকনা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করেছে।

তিনি জানান, চুরির ঘটনায় পানির একটি মোটর, একটি গ্যাসের চুলা, দুটি গ্যাস সিলিন্ডার, চাল এবং পূজার কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ খোয়া গেছে।

সুখাইড় হরিমন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামনা দাস বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মহি উদ্দিন আরিফ । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন