Logo

ভলান্টিয়ার ফর বাংলাদেশ ‘বেস্ট অর্গানাইজার’ সম্মাননা পেলেন ধর্মপাশার জাহিদ

মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ০১ নভেম্বর ২০২৬

ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা আয়োজিত ‘Edu-Fest Talent Assessment Program-2026’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট অর্গানাইজার’ সম্মাননা পেয়েছেন ধর্মপাশা উপজেলার সন্তান জাহিদ।

শনিবার (৩১ অক্টোবর) সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আয়োজিত ‘Edu-Fest Prize Giving Ceremony’-তে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

জানা যায়, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ ও প্রবল ইচ্ছাশক্তি থেকেই জাহিদের ভলান্টিয়ারিজমে পথচলা শুরু। এরপর থেকে তিনি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোসহ শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন তিনি।

জাহিদ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের আব্দুল আলীমের ছেলে। স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি ধর্মপাশা উপজেলাকে দেশের সামনে ইতিবাচকভাবে তুলে ধরার স্বপ্ন দেখেন তিনি। তাঁর লক্ষ্য, ধর্মপাশাকে দেশের অন্যতম সম্ভাবনাময় উপজেলা হিসেবে পরিচিত করে তোলা।

নিজের কাজের স্বীকৃতিস্বরূপ পাওয়া এ সম্মাননা তাঁর ভবিষ্যৎ স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশকঃ মহি উদ্দিন আরিফ । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন