Logo

মধ্যনগরে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ তরুণীর, নতুন নাম আফিয়া

মহি উদ্দিন আরিফ
প্রকাশের সময়: ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পূর্ণীমা রানী সরকার (২৪) নামের এক তরুণী। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে আফিয়া।

জানা গেছে, পূর্ণীমা রানী সরকার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হেমন্ত বাবুর মেয়ে। তিনি বর্তমানে ইংরেজি বিষয়ে অনার্সে অধ্যয়নরত রয়েছেন।

তাঁর ইসলাম ধর্ম গ্রহণের প্রক্রিয়াটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেছেন নেত্রকোণার ইসলাম প্রচারক ও নওমুসলিম মারকায নোমানীপাড়ার পরিচালক ওয়াসেক বিল্লাহ নোমানী।

ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে আফিয়া। এ ঘটনায় তাঁর ধর্মান্তরের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মহি উদ্দিন আরিফ । কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত

প্রিন্ট করুন