দৈনিক ধর্মপাশার খবর

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ


সুনামগঞ্জ জেলার নতুন জেলা প্রসাশক (ডিসি) মোহাম্মদ মিনহাজুর রহমান

সুনামগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমান।বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নতুন জেলা প্রশাসকের এ নিয়োগ সুনামগঞ্জে প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছেন।

সুনামগঞ্জ জেলার নতুন জেলা প্রসাশক (ডিসি) মোহাম্মদ মিনহাজুর রহমান