দৈনিক ধর্মপাশার খবর

অপরাধ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ধর্মপাশায় হোটেল ম্যানেজারকে জরিমানা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা মধ্যবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে একটি হোটেলের ম্যানেজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার মধ্যবাজারে অবস্থিত সুরেশ্বরী ভাই ভাই রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে হোটেলটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. ইমন (২৬)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্রস্তুত ও বিক্রয়ের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ধর্মপাশায় হোটেল ম্যানেজারকে জরিমানা