দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশায় ২৫ বোতল ভারতীয় মদসহ তিনজন গ্রেপ্তার


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ধর্মপাশায় ২৫ বোতল ভারতীয় মদসহ তিনজন গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ২৫ বোতল ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। গত শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সানবাড়ী বাজারসংলগ্ন সোমেশ্বরী নদীর দক্ষিণ পাড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ধর্মপাশা উপজেলার বাঘাউছা গ্রামের ওমর ফারুক (২২), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের অপূর্ব বর্মন (২৪) এবং একই উপজেলার দেওথান গ্রামের সাব্বীর আহমেদ (২২)।

সানবাড়ী নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান জানান, শনিবার রাতে ওমর ফারুক, অপূর্ব বর্মন ও সাব্বীর আহমেদসহ আরও কয়েকজন একটি প্লাস্টিকের ব্যাগে করে ভারতীয় মদ নিয়ে সোমেশ্বরী নদীর দক্ষিণ পাড় দিয়ে অন্যত্র যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদসহ ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান।

তিনি আরও জানান, এ ঘটনায় রবিবার (১ নভেম্বর) সকালে গ্রেপ্তার তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় মামলা করা হয়েছে। পরে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

রোববার, ০১ নভেম্বর ২০২৬


ধর্মপাশায় ২৫ বোতল ভারতীয় মদসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ২৫ বোতল ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। গত শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সানবাড়ী বাজারসংলগ্ন সোমেশ্বরী নদীর দক্ষিণ পাড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ধর্মপাশা উপজেলার বাঘাউছা গ্রামের ওমর ফারুক (২২), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের অপূর্ব বর্মন (২৪) এবং একই উপজেলার দেওথান গ্রামের সাব্বীর আহমেদ (২২)।

সানবাড়ী নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান জানান, শনিবার রাতে ওমর ফারুক, অপূর্ব বর্মন ও সাব্বীর আহমেদসহ আরও কয়েকজন একটি প্লাস্টিকের ব্যাগে করে ভারতীয় মদ নিয়ে সোমেশ্বরী নদীর দক্ষিণ পাড় দিয়ে অন্যত্র যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদসহ ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান।

তিনি আরও জানান, এ ঘটনায় রবিবার (১ নভেম্বর) সকালে গ্রেপ্তার তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় মামলা করা হয়েছে। পরে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


দৈনিক ধর্মপাশার খবর


কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত