দৈনিক ধর্মপাশার খবর

এক্সক্লুসিভ

ধর্মপাশায় রচনা প্রতিযোগিতায় প্রথম ছাত্রদল নেতা ইকবাল হোসেন জয়

সুনামগঞ্জের ধর্মপাশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ছাত্রদল নেতা ইকবাল হোসেন জয়। তিনি ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।উপজেলা প্রশাসনের উদ্যোগে গত মঙ্গলবার (২৪ মার্চ) ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ‘খ’ বিভাগে (নবম থেকে দ্বাদশ শ্রেণি) শ্রেষ্ঠত্ব অর্জন করেন ইকবাল হোসেন জয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উৎপল কুমার এবং ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক ও এস. এম. রহমত, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ধর্মপাশায় রচনা প্রতিযোগিতায় প্রথম ছাত্রদল নেতা ইকবাল হোসেন জয়