সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে মাফিজা আক্তার নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার জয়শ্রী ইউনিয়নের লক্ষ্মণখলা গ্রামে এ ঘটনা ঘটে। মাফিজা ওই গ্রামের মারুফ মিয়ার মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও শিশুটির পরিবারের সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে মাফিজা নিজ বাড়ির উঠানে খেলনা নিয়ে খেলছিল। একপর্যায়ে হামাগুড়ি দিতে দিতে সে বাড়ির সামনের ডোবার পানিতে পড়ে যায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটিকে ডোবার পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।এরপর দ্রুত তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন