দৈনিক ধর্মপাশার খবর

অসহায় কৃষকের ধান কেটে দিল ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক অসহায় কৃষকের বোরো ফসলি জমির ধান কেটে দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ধর্মপাশা উপজেলা শাখার নেতাকর্মীরা। সোমবার (১১ মে) সকাল ৯টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, জিংলীগড়া গ্রামের কৃষক রাসেল মিয়ার ৮ শতাংশ জমির পাকা ধান শ্রমিক সংকটের কারণে কাটতে পারছিলেন না। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ওই কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য তারেক রহমান তারিফ, পাইকুরাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় খান বিজয়, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হালিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম আজহার, সদস্য শাহেদ খান, উপজেলা ছাত্রলীগের কর্মী হোসেন শাহরিয়ার আকাশ, ফজলে রাব্বী, মনোয়ার হোসেন, রেজওয়ান আহমেদ জনি ও বাবু মড়লসহ আরও অনেকে।

কৃষক রাসেল মিয়া বলেন, “শ্রমিক সংকটের কারণে সময়মতো জমির ধান কাটতে পারছিলাম না। কয়েকদিন ধরে খুব দুশ্চিন্তায় ছিলাম। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এতে আমি অনেক উপকার পেয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য তারেক রহমান তারিফ বলেন, “আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ধর্মপাশার হাওরাঞ্চলের অনেক ধান তলিয়ে গেছে। এর ফলে এলাকায় তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় ধর্মপাশা উপজেলা ছাত্রলীগকে সঙ্গে নিয়ে এক অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেই।”

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

অসহায় কৃষকের ধান কেটে দিল ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক অসহায় কৃষকের বোরো ফসলি জমির ধান কেটে দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ধর্মপাশা উপজেলা শাখার নেতাকর্মীরা। সোমবার (১১ মে) সকাল ৯টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, জিংলীগড়া গ্রামের কৃষক রাসেল মিয়ার ৮ শতাংশ জমির পাকা ধান শ্রমিক সংকটের কারণে কাটতে পারছিলেন না। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ওই কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য তারেক রহমান তারিফ, পাইকুরাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় খান বিজয়, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হালিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম আজহার, সদস্য শাহেদ খান, উপজেলা ছাত্রলীগের কর্মী হোসেন শাহরিয়ার আকাশ, ফজলে রাব্বী, মনোয়ার হোসেন, রেজওয়ান আহমেদ জনি ও বাবু মড়লসহ আরও অনেকে।

কৃষক রাসেল মিয়া বলেন, “শ্রমিক সংকটের কারণে সময়মতো জমির ধান কাটতে পারছিলাম না। কয়েকদিন ধরে খুব দুশ্চিন্তায় ছিলাম। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এতে আমি অনেক উপকার পেয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য তারেক রহমান তারিফ বলেন, “আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ধর্মপাশার হাওরাঞ্চলের অনেক ধান তলিয়ে গেছে। এর ফলে এলাকায় তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় ধর্মপাশা উপজেলা ছাত্রলীগকে সঙ্গে নিয়ে এক অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেই।”

দৈনিক ধর্মপাশার খবর

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত