দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশা থেকে চুরি হওয়া আরও তিনটি এলইডি টিভি উদ্ধার, গ্রেফতার ৪

সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয় উপজেলার সদর বাজারে   মেসার্স দুরন্ত অ্যান্ড আদিবা ইলেকট্রনিক্স দোকান থেকে চুরি হওয়া সাতটি এলইডি টিভি,  এক লাখ ৯৪হাজার টাকা ও সিসি ক্যমেরার ডিবিআরের মধ্যে এখন পর্যন্ত চারটি এলইডি টিভি ও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।। চলতি বছরের ১৩ফেব্রুয়ারি এই চুরির ঘটনা ঘটে। গত বুধবার বিকেল চারটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত গাজীপুরের মাওনা, ময়মনসিংহের ভালুকা ও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়  ধর্মপাশা থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া সাতটি টিভির মধ্যে তিনটি টিভি উদ্ধার ও মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের আনোয়ার (২০),চেংরাখালী গ্রামের সুমন মিয়া (২৮), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় গ্রামের সোহাগ (৩১) ও একই জেলার গফরগাঁও উপজেলার শিলাশী গ্রামের আহাদুজ্জামান (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।এর আগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গত রবিবার জহিরুল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলার বরতহাটি গ্রামে।

            ধর্মপাশা থানার এসআই মজিবুর রহমান বলেন, চুরির ঘটনায় গত ৫জুলাই অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা হয়েছে।এই মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে এই  তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চুরি হওয়া তিনটি টিভি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, চুরি হওয়া সাতটি এলইডি টিভির মধ্যে এখন পর্যন্ত চারটি টিভি উদ্ধার ও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ধর্মপাশা থেকে চুরি হওয়া আরও তিনটি এলইডি টিভি উদ্ধার, গ্রেফতার ৪

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয় উপজেলার সদর বাজারে   মেসার্স দুরন্ত অ্যান্ড আদিবা ইলেকট্রনিক্স দোকান থেকে চুরি হওয়া সাতটি এলইডি টিভি,  এক লাখ ৯৪হাজার টাকা ও সিসি ক্যমেরার ডিবিআরের মধ্যে এখন পর্যন্ত চারটি এলইডি টিভি ও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।। চলতি বছরের ১৩ফেব্রুয়ারি এই চুরির ঘটনা ঘটে। গত বুধবার বিকেল চারটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত গাজীপুরের মাওনা, ময়মনসিংহের ভালুকা ও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়  ধর্মপাশা থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া সাতটি টিভির মধ্যে তিনটি টিভি উদ্ধার ও মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের আনোয়ার (২০),চেংরাখালী গ্রামের সুমন মিয়া (২৮), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় গ্রামের সোহাগ (৩১) ও একই জেলার গফরগাঁও উপজেলার শিলাশী গ্রামের আহাদুজ্জামান (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।এর আগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গত রবিবার জহিরুল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলার বরতহাটি গ্রামে।

            ধর্মপাশা থানার এসআই মজিবুর রহমান বলেন, চুরির ঘটনায় গত ৫জুলাই অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা হয়েছে।এই মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে এই  তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চুরি হওয়া তিনটি টিভি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, চুরি হওয়া সাতটি এলইডি টিভির মধ্যে এখন পর্যন্ত চারটি টিভি উদ্ধার ও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দৈনিক ধর্মপাশার খবর

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত