সুনামগঞ্জের ধর্মপাশায় সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার এক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ধর্মপাশা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া মোশরাফ হোসেন (১৯) নেত্রকোনার বারহাট্টা উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, সাইবার সুরক্ষা আইনে ধর্মপাশা থানায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত মুঠোফোনে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপস পাওয়া যায় বলেও জানিয়েছে পুলিশ।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তার হওয়া আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন