দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশায় সাইবার সুরক্ষা আইনের মামলায় তরুণ গ্রেপ্তার, মুঠোফোন জব্দ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা এলাকায় সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় শাহরিয়ার (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১০ মে ধর্মপাশা থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন আসামি হিসেবে শাহরিয়ারকে শনাক্ত করা হয়।

ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, রোববার দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার মাটিকাটা গ্রামের সামনের সড়কে অভিযান চালিয়ে শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে।তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ধর্মপাশায় সাইবার সুরক্ষা আইনের মামলায় তরুণ গ্রেপ্তার, মুঠোফোন জব্দ

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা এলাকায় সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় শাহরিয়ার (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১০ মে ধর্মপাশা থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন আসামি হিসেবে শাহরিয়ারকে শনাক্ত করা হয়।

ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, রোববার দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার মাটিকাটা গ্রামের সামনের সড়কে অভিযান চালিয়ে শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে।তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

দৈনিক ধর্মপাশার খবর

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত