দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশায় সেনাবাহিনীর অভিযানে পুলিশ সদস্যসহ দুইজন আটক

মহি উদ্দিন আরিফ
মহি উদ্দিন আরিফ
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ধর্মপাশায় সেনাবাহিনীর অভিযানে পুলিশ সদস্যসহ দুইজন আটক

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক পুলিশ সদস্যসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী।আটককৃতরা হলেন মধ্যনগর থানার পুলিশ সদস্য সম্রাট আলী (২৯) সে শেরপুর জেলার নখলা উপজেলার মাফলার গ্রামের এবংসুমন চন্দ্র সরকার (৩২) সে মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নান্টু সরকারের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিবরণ ইয়াবা ট্যাবলেট ১৯ পিস,হিরোইন ০১পুরিয়া,হিরোইন বিক্রির হিসাব রেজিস্টার ০২টি, হিরোইন মাপার মেশিন ০২টি, নগদ টাকা ৫,৫০০ টাকা, মোবাইল ফোন ০৪টি,মোটরসাইকেল  ০২টি।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে ধর্মপাশা সেনাবাহিনী।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ধর্মপাশায় সেনাবাহিনীর অভিযানে পুলিশ সদস্যসহ দুইজন আটক

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক পুলিশ সদস্যসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী।আটককৃতরা হলেন মধ্যনগর থানার পুলিশ সদস্য সম্রাট আলী (২৯) সে শেরপুর জেলার নখলা উপজেলার মাফলার গ্রামের এবংসুমন চন্দ্র সরকার (৩২) সে মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নান্টু সরকারের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিবরণ ইয়াবা ট্যাবলেট ১৯ পিস,হিরোইন ০১পুরিয়া,হিরোইন বিক্রির হিসাব রেজিস্টার ০২টি, হিরোইন মাপার মেশিন ০২টি, নগদ টাকা ৫,৫০০ টাকা, মোবাইল ফোন ০৪টি,মোটরসাইকেল  ০২টি।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে ধর্মপাশা সেনাবাহিনী।

দৈনিক ধর্মপাশার খবর

সম্পাদকঃ সালেহ আহমেদ
নির্বাহী সম্পাদকঃ মহি উদ্দিন আরিফ

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত