দৈনিক ধর্মপাশার খবর

আহত শ্রমিক হিরু মিয়াকে ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির অর্থ সহায়তা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দুর্ঘটনায় আহত রাজমিস্ত্রী হিরু মিয়া (৪৭)-কে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ১৫ হাজার টাকা প্রদান করেছে ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি বিশ্বব্যাপী।হিরু মিয়া সদর ইউনিয়নের দুধবহর গ্রামের মৃত আমীর উদ্দিনের ছেলে।

শনিবার রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে তিনি মাথা, মুখ ও বুকে গুরুতর আহত হন। তার মাথায় প্রায় ২০টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় দুর্ঘটনার পর চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছিল তার পরিবার। অর্থের অভাবে যথাযথ চিকিৎসা নিতে না পেরে অসহায় হয়ে পড়েন তিনি।এমন পরিস্থিতিতে রবিবার দুপুরে পূর্বাবাজারে ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি বিশ্বব্যাপীর অস্থায়ী কার্যালয়ে হিরু মিয়ার স্ত্রী জবা আক্তারের হাতে চিকিৎসা বাবদ নগদ ১৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, প্রবাসী কল্যাণ সমিতির আইটি ও প্রচার সম্পাদক আলমগীর আহমেদ, স্থানীয় চিকিৎসক আব্দুর রহিম তালুকদার এবং বিপ্লবী শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা আ খ ম আসাদুল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, আহত হিরু মিয়া দুই ছেলে ও তিন মেয়ের জনক এবং তার আয়েই পুরো পরিবারটি নির্ভরশীল।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

আহত শ্রমিক হিরু মিয়াকে ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির অর্থ সহায়তা

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দুর্ঘটনায় আহত রাজমিস্ত্রী হিরু মিয়া (৪৭)-কে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ১৫ হাজার টাকা প্রদান করেছে ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি বিশ্বব্যাপী।হিরু মিয়া সদর ইউনিয়নের দুধবহর গ্রামের মৃত আমীর উদ্দিনের ছেলে।

শনিবার রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে তিনি মাথা, মুখ ও বুকে গুরুতর আহত হন। তার মাথায় প্রায় ২০টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় দুর্ঘটনার পর চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছিল তার পরিবার। অর্থের অভাবে যথাযথ চিকিৎসা নিতে না পেরে অসহায় হয়ে পড়েন তিনি।এমন পরিস্থিতিতে রবিবার দুপুরে পূর্বাবাজারে ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি বিশ্বব্যাপীর অস্থায়ী কার্যালয়ে হিরু মিয়ার স্ত্রী জবা আক্তারের হাতে চিকিৎসা বাবদ নগদ ১৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, প্রবাসী কল্যাণ সমিতির আইটি ও প্রচার সম্পাদক আলমগীর আহমেদ, স্থানীয় চিকিৎসক আব্দুর রহিম তালুকদার এবং বিপ্লবী শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা আ খ ম আসাদুল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, আহত হিরু মিয়া দুই ছেলে ও তিন মেয়ের জনক এবং তার আয়েই পুরো পরিবারটি নির্ভরশীল।

দৈনিক ধর্মপাশার খবর

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত