সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ইয়াবা সেবন ও পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (২২শে এপ্রিল) রাত এগারোটা পঞ্চাশ মিনিটে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রাম ও সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামের ব্রিজ সড়ক সংলগ্ন নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়।
এলাকাবাসী তাদের আটক করে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দিলে তারা অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মোছাঃ রোকসানা (২৯), তিনি পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের মোঃ লিটন মিয়ার মেয়ে এবং মোঃ শামীম মিয়া, তিনি একই ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত কালাচান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোকসানা ও শামীম মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট সেবন করে আসছিলেন। বুধবার রাতে রোকসানা ইয়াবা সেবন করে এবং শামীম মিয়ার জন্য ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের আটক করে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দিলে তারা অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন