দৈনিক ধর্মপাশার খবর

দৈনিক ধর্মপাশার খবরে প্রতিবেন প্রকাশের পর তাকে নতুনদায়িত্বে দেওয়া হয়

ধর্মপাশায় দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব পরিবর্তন, নতুন দায়িত্বে আবু হানিফ

মহি উদ্দিন আরিফ
মহি উদ্দিন আরিফ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ধর্মপাশায় দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব পরিবর্তন, নতুন দায়িত্বে আবু হানিফ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দাখিল পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব শেখ সাইদুর রহমানকে পরিবর্তন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন কেন্দ্র সচিব নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, দৈনিক ধর্মপাশার খবর পত্রিকায় “ধর্মপাশায় দাখিল পরীক্ষার সময় আধাঘণ্টা উধাও কেন্দ্র সচিব, খোঁজ মিলল ব্যাংকে” শিরোনামে গত ২১ এপ্রিল (মঙ্গলবার) সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পরীক্ষা চলাকালে অনুমতি ছাড়াই কেন্দ্র ত্যাগ করে প্রায় আধাঘণ্টা ব্যাংকে অবস্থান করেন কেন্দ্র সচিব শেখ সাইদুর রহমান।

সংবাদ প্রকাশের পর বিষয়টি তদন্ত করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। তদন্তে দায়িত্বে অবহেলার ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দায়িত্বে অবহেলার কারণে পূর্বের কেন্দ্র সচিব শেখ সাইদুর রহমানকে সরিয়ে হল সুপার আবু হানিফকে নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, “দাখিল পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বে কোনো ধরনের অবহেলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ধর্মপাশায় দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব পরিবর্তন, নতুন দায়িত্বে আবু হানিফ

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দাখিল পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব শেখ সাইদুর রহমানকে পরিবর্তন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন কেন্দ্র সচিব নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, দৈনিক ধর্মপাশার খবর পত্রিকায় “ধর্মপাশায় দাখিল পরীক্ষার সময় আধাঘণ্টা উধাও কেন্দ্র সচিব, খোঁজ মিলল ব্যাংকে” শিরোনামে গত ২১ এপ্রিল (মঙ্গলবার) সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পরীক্ষা চলাকালে অনুমতি ছাড়াই কেন্দ্র ত্যাগ করে প্রায় আধাঘণ্টা ব্যাংকে অবস্থান করেন কেন্দ্র সচিব শেখ সাইদুর রহমান।

সংবাদ প্রকাশের পর বিষয়টি তদন্ত করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। তদন্তে দায়িত্বে অবহেলার ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দায়িত্বে অবহেলার কারণে পূর্বের কেন্দ্র সচিব শেখ সাইদুর রহমানকে সরিয়ে হল সুপার আবু হানিফকে নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, “দাখিল পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বে কোনো ধরনের অবহেলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

দৈনিক ধর্মপাশার খবর

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত