দৈনিক ধর্মপাশার খবর

প্রবাসীদের ভোটে গঠিত ধর্মপাশা প্রবাসী কল্যাণ সমিতির নতুন কমিটি

মহি উদ্দিন আরিফ
মহি উদ্দিন আরিফ
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ

প্রবাসীদের ভোটে গঠিত ধর্মপাশা প্রবাসী কল্যাণ সমিতির নতুন কমিটি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার প্রবাসীদের সংগঠন “ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি”-এর দুই বছর মেয়াদী কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রবাসীদের ঐক্য, উন্নয়ন ও কল্যাণকে সামনে রেখে আয়োজিত এ নির্বাচনে অনলাইন ও অফলাইনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রবিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত হাইব্রিড পদ্ধতিতে ভোটগ্রহণ চলে। এতে দেশে ও দেশের বাইরে অবস্থানরত প্রবাসীরা অংশ নেন।

নির্বাচনে সৌদি আরব প্রবাসী মোঃ শিপন আহমেদ সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হন। এছাড়া দপ্তর সম্পাদক পদে কুয়েত প্রবাসী জিয়া আমিন বাস প্রতীক নিয়ে বিজয়ী হন।

কমিটির অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন

সিনিয়র সহসভাপতি সাদেক হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর, অর্থ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছবির, প্রবাসী সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, নারী ক্ষমতায়ন সম্পাদক উম্মে ইসরাত আল ফারিয়া, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, ক্রীড়া সম্পাদক আশরাফুল হক তুহিন, শিক্ষা সম্পাদক শাহ গোলাম মোর্শেদ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া, মানবাধিকার সম্পাদক মোঃ কাজল রায়হান, ধর্ম সম্পাদক মোহাম্মদ নুর কামাল এবং সমাজকল্যাণ সম্পাদক উজ্জ্বল আক্কাস।

অফলাইন ভোটগ্রহণে ইসি চিফ অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ। অবজারভার ও প্রেস কো-অর্ডিনেটর ছিলেন সাংবাদিক সালেহ আহমদ।নির্বাচন কমিশন অবজারভারদের উপস্থিতিতে অনলাইন মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে রবিবার রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন।

অফলাইনে ভোট চলাকালীন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম রহমত, কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবির, যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী ইকবাল হোসেনসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসীদের ভোটে গঠিত ধর্মপাশা প্রবাসী কল্যাণ সমিতির নতুন কমিটি

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত