অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী এ. কে. ফজলুল হক-এর আদর্শ ও স্মৃতিকে ধারণ করে মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মোঃ সানজিদ আহমেদ সজীব।
তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরীকান্দি গ্রামের কৃতী সন্তান।
এ. কে. ফজলুল হক-এর ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেওয়া হয়। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কঁচি-কাঁচা মেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে শেরে বাংলা এ. কে. ফজলুল হক স্মৃতি পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলার দৌহিত্র ও সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান অতিথি ছিলেন ড. মো. আবু তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শেখ আসিফ এস. মিজান, ড. হামিদা খানম এবং ডা. নাজমা বেগম নাজু।
সজীব জানান, সুনামগঞ্জের প্রাকৃতিক প্রতিকূলতা ও মানুষের সংগ্রামী জীবন তাকে স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করেছে। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগে যুক্ত আছেন। তার অর্জনের মধ্যে রয়েছে ‘VSO Best Volunteer Award 2024’ ও ‘বর্ষসেরা পুরস্কার ২০২৫’ (সমাজসেবা)।
স্বেচ্ছাসেবার পাশাপাশি যুব উন্নয়ন, পাবলিক স্পিকিং ও নেতৃত্ব বিকাশেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। বিভিন্ন সেমিনারে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে তরুণদের অনুপ্রাণিত করছেন। বর্তমানে তিনি নাগরিক অধিকার ও ক্ষমতায়নভিত্তিক সংগঠন জাগ্রত নাগরিক ফাউন্ডেশন-এর অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে সজীব বলেন, “এ ধরনের স্বীকৃতি কাজের অনুপ্রেরণা বাড়ায় এবং দায়িত্ববোধ জাগ্রত করে। শেরে বাংলার নামে এ সম্মাননা পেয়ে আমি গর্বিত।”
উল্লেখ্য, ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’-এর লক্ষ্য হলো সমাজে ইতিবাচক পরিবর্তনে অবদান রাখা গুণীজনদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি প্রদান করা। শিক্ষা, সমাজসেবা, চিকিৎসা, শিল্প-সংস্কৃতি, সাংবাদিকতা ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের এ সম্মাননা দেওয়া হয়।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন