দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশায় পৃথক অভিযানে ১০ মাদক কারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মে) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হলিদাকান্দা এলাকায় অভিযান চালায় আভিযানিক টিম। এ সময় রাজ আলীর বাড়ির সামনে ইয়াবা বেচাকেনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ১০ থেকে ১২ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আলী আহম্মদ (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলী আহম্মদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালিয়ে মোশাররফ হোসেন (৩২), রাসেল আহমেদ (২৬), সাগর (৩০), সাইদ শাহরিয়ার প্রকাশ কাউসার (২১), শাহ আলম (২৫), সজিব মিয়া (১৯) ও আইনের সহিত সংঘাতে জড়িত এক শিশু (১৭) কে আটক করা হয়। তাদের সবার বাড়ি হলিদাকান্দা এলাকায়।

এ সময় অভিযানে ১৮ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এদিকে একই দিন রাত ৩টা ২০ মিনিটে পৃথক আরেকটি অভিযানে হলিদাকান্দা এলাকার কামাল হোসেন (৩৭) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় দুই ব্যক্তি অন্ধকারে পালিয়ে যায়।

পরে জিজ্ঞাসাবাদে কামাল হোসেন ইয়াবা বাহুটিয়াকান্দা গ্রামের সজিব মিয়া (২৫)-এর কাছ থেকে সংগ্রহ করেছেন বলে স্বীকার করলে অভিযান চালিয়ে তাকেও গ্রেপ্তার করা হয়।কামাল হোসেনের কাছ থেকে ১০ পিস ইয়াবা এবং সজিব মিয়ার কাছ থেকে ইয়াবা সেবনের ফয়েল পেপারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ধর্মপাশা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এবং শিশুটিকে শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ধর্মপাশায় পৃথক অভিযানে ১০ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত