রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জের ধর্মপাশায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর ১২টায় উপজেলার সেলবরষ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পরিচালিত উপজেলা আকাশছোঁয়া শিশু ফোরাম।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিশু, কিশোর ও কিশোরীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘জাস্টিস ফর রামিসা’ এবং ‘উই ওয়ান্ট জাস্টিস ফর আওয়ার সিস্টার’ লেখা প্ল্যাকার্ড বহন করে প্রতিবাদ জানায়। এ সময় তারা রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের ওপর সংঘটিত ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা সমাজকে গভীরভাবে নাড়া দেয়। এমন অপরাধের দ্রুত বিচার নিশ্চিত না হলে অপরাধ প্রবণতা বাড়বে এবং শিশুদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে। তাই তারা রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আকাশছোঁয়া শিশু ফোরামের সভাপতি ইয়াদুল ইসলাম জিদান, উপজেলা রঙধনু যুব ফোরামের সভাপতি জাহিদ হাসান, কমিউনিকেশন ফর ডেভেলপমেন্টের সম্পাদক আরোহী ইসলাম চাঁদনী, সহ-সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তারসহ শিশু ও যুব ফোরামের সদস্যরা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন