দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশায় মদ খেয়ে মাতলামি করায় দুইজন মাদকসেবী গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মেউহারী গ্রামের সামনের সড়ক থেকে  মদ খেয়ে মাতলামি করার অভিযোগে রবিবার গভীর রাতে মাদকসেবী ফরিদ মিয়া (৪৩) ও কামাল মিয়া (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্মপাশা থানার  এসআই শরীফুল ইসলাম বলেন, উপজেলার মেউহারী গ্রামের সামনের সড়কে চোলাই মদ খেয়ে মাতলামি করছিলেন।খবর পেয়ে ওইদিন পৌনে তিনটার দিকে সেখানে অভিযান চালিয়ে  মেউহারী গ্রামের মাদকসেবী ফরিদ মিয়া ও কামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।  সোমবার দুপুরে তাঁদের দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ধর্মপাশায় মদ খেয়ে মাতলামি করায় দুইজন মাদকসেবী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মেউহারী গ্রামের সামনের সড়ক থেকে  মদ খেয়ে মাতলামি করার অভিযোগে রবিবার গভীর রাতে মাদকসেবী ফরিদ মিয়া (৪৩) ও কামাল মিয়া (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্মপাশা থানার  এসআই শরীফুল ইসলাম বলেন, উপজেলার মেউহারী গ্রামের সামনের সড়কে চোলাই মদ খেয়ে মাতলামি করছিলেন।খবর পেয়ে ওইদিন পৌনে তিনটার দিকে সেখানে অভিযান চালিয়ে  মেউহারী গ্রামের মাদকসেবী ফরিদ মিয়া ও কামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।  সোমবার দুপুরে তাঁদের দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক ধর্মপাশার খবর

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত