সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন এলাকা থেকে শাহীন মিয়া (২২) নামের এক তরুণকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আটক শাহীন মিয়ার বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসী সন্দেহজনক চলাফেরার কারণে শাহীন মিয়াকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক ওই তরুণকে মঙ্গলবার বেলা দেড়টার দিকে থানায় আনা হয়। তার বিরুদ্ধে চুরির ঘটনায় থানায় দুটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে শাহীন মিয়াকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবারই আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন