সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক অসহায় ও অসুস্থ বিধবা নারীকে চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছে ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি।
সোমবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মোছা. নেহারুল নেছা (৩৫)-এর চিকিৎসাবাবদ এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে নেহারুল নেছার পক্ষে তার বড় ভাই ও মোটরসাইকেল চালক রবুচান মিয়ার (৪০) হাতে নগদ ৫০ হাজার টাকার সহায়তা তুলে দেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন সোহাগ, ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা আশরাফ আলী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর, প্রচার সম্পাদক ইসমাঈল হোসেন, সদস্য ফারুক আহমেদ, সাংবাদিক সালেহ আহমদ, সেলিম আহম্মেদ, মহি উদ্দিন আরিফ, এমারুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায়, দরিদ্র ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি নিয়মিত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন