দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশায় মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা বিতরণ

সুনামগঞ্জের ধর্মপাশায় ২০২৫-২৬ অর্থবছরের ৮০ কর্মদিবসব্যাপী অপ্রাতিষ্ঠানিক হস্তশিল্প প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণার্থীদের মধ্যে যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা সদরের উকিলপাড়ায় মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়িতা ফাউন্ডেশনের অর্থায়নে এবং মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ধর্মপাশা ও মোহনগঞ্জ উপজেলার হস্তশিল্প এবং ড্রপআউট এই দুই ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারী ৩০ জন প্রশিক্ষণার্থীর উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি প্রতিদিন ১৫০ টাকা হারে যাতায়াত ভাতা প্রদান করা হয়।

মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী আসমা আক্তার বিথীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পৃথ্বিশ চন্দ্র পাল এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী ইকবাল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মনিটরিং কমিটির সভাপতি নাসরিন সুলতানা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহি উদ্দিন আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক এমারুল হক, আইনবিষয়ক সম্পাদক উজ্জ্বল সরকারসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী ও সুধীজন।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ধর্মপাশায় মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা বিতরণ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশায় ২০২৫-২৬ অর্থবছরের ৮০ কর্মদিবসব্যাপী অপ্রাতিষ্ঠানিক হস্তশিল্প প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণার্থীদের মধ্যে যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা সদরের উকিলপাড়ায় মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়িতা ফাউন্ডেশনের অর্থায়নে এবং মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ধর্মপাশা ও মোহনগঞ্জ উপজেলার হস্তশিল্প এবং ড্রপআউট এই দুই ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারী ৩০ জন প্রশিক্ষণার্থীর উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি প্রতিদিন ১৫০ টাকা হারে যাতায়াত ভাতা প্রদান করা হয়।

মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী আসমা আক্তার বিথীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পৃথ্বিশ চন্দ্র পাল এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী ইকবাল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মনিটরিং কমিটির সভাপতি নাসরিন সুলতানা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহি উদ্দিন আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক এমারুল হক, আইনবিষয়ক সম্পাদক উজ্জ্বল সরকারসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী ও সুধীজন।

দৈনিক ধর্মপাশার খবর

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত