দৈনিক ধর্মপাশার খবর

ছাত্রদল নেতা মাহমুদুরের পাশে দাড়ালেন সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুর রহমানের জীবনসংগ্রামের সংবাদ প্রকাশের পর তাঁর পাশে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ।

জানা গেছে, পারিবারিক আর্থিক সংকটের কারণে মাহমুদুর রহমান প্রতিদিন রিকশা চালিয়ে নিজের পড়াশোনার খরচ বহনের পাশাপাশি পরিবারের ভরণপোষণে সহায়তা করে আসছেন। একই সঙ্গে তিনি ছাত্ররাজনীতির সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন।

সম্প্রতি মাহমুদুর রহমানের সংগ্রামী জীবনের ওপর ডিপি নিউজে একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছের নজরে এলে তিনি মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে মাহমুদুর রহমানের হাতে ব্যক্তিগত তহবিল থেকে পড়াশোনার জন্য নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ। এ সময় তিনি ভবিষ্যতেও মাহমুদুরের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ বলেন, "মাহমুদুর রহমানের সংগ্রামের গল্প আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। একজন মেধাবী শিক্ষার্থী যেন অর্থাভাবে স্বপ্ন থেকে পিছিয়ে না পড়ে, সেটিই আমাদের সবার কামনা। সামর্থ্য অনুযায়ী তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও প্রয়োজন হলে সহযোগিতা করার চেষ্টা থাকবে।"

আর্থিক সহায়তা পেয়ে মাহমুদুর রহমান বলেন, "আমি কখনো ভাবিনি আমার সংগ্রামের কথা এত মানুষের কাছে পৌঁছাবে। ডিপি নিউজে সংবাদ প্রকাশের পর যারা আমার খোঁজ নিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন, সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। বিশেষ করে অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ ভাইয়ের এই সহযোগিতা আমার পড়াশোনা চালিয়ে যেতে অনেক অনুপ্রেরণা জোগাবে।"

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রদল নেতা মাহমুদুরের পাশে দাড়ালেন সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুর রহমানের জীবনসংগ্রামের সংবাদ প্রকাশের পর তাঁর পাশে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ।

জানা গেছে, পারিবারিক আর্থিক সংকটের কারণে মাহমুদুর রহমান প্রতিদিন রিকশা চালিয়ে নিজের পড়াশোনার খরচ বহনের পাশাপাশি পরিবারের ভরণপোষণে সহায়তা করে আসছেন। একই সঙ্গে তিনি ছাত্ররাজনীতির সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন।

সম্প্রতি মাহমুদুর রহমানের সংগ্রামী জীবনের ওপর ডিপি নিউজে একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছের নজরে এলে তিনি মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে মাহমুদুর রহমানের হাতে ব্যক্তিগত তহবিল থেকে পড়াশোনার জন্য নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ। এ সময় তিনি ভবিষ্যতেও মাহমুদুরের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ বলেন, "মাহমুদুর রহমানের সংগ্রামের গল্প আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। একজন মেধাবী শিক্ষার্থী যেন অর্থাভাবে স্বপ্ন থেকে পিছিয়ে না পড়ে, সেটিই আমাদের সবার কামনা। সামর্থ্য অনুযায়ী তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও প্রয়োজন হলে সহযোগিতা করার চেষ্টা থাকবে।"

আর্থিক সহায়তা পেয়ে মাহমুদুর রহমান বলেন, "আমি কখনো ভাবিনি আমার সংগ্রামের কথা এত মানুষের কাছে পৌঁছাবে। ডিপি নিউজে সংবাদ প্রকাশের পর যারা আমার খোঁজ নিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন, সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। বিশেষ করে অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ ভাইয়ের এই সহযোগিতা আমার পড়াশোনা চালিয়ে যেতে অনেক অনুপ্রেরণা জোগাবে।"

দৈনিক ধর্মপাশার খবর

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত