ধর্মপাশা উপজেলায় বোরো ফসলের সুরক্ষা নিশ্চিত করতে নির্মাণাধীন ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম।মঙ্গলবার দুপুরে তারা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্রসোনারথাল হাওরের ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) আওতাধীন বাঁধের কাজ সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাওর অঞ্চলের কৃষকের একমাত্র জীবিকা বোরো ফসল। তাই বাঁধ নির্মাণের কাজে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, ফসলরক্ষা বাঁধের কাজে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী এ বি এম জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ও উপজেলা পিআইসি কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট পিআইসির সভাপতি ও সদস্য সচিব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন