দৈনিক ধর্মপাশার খবর

সাংবাদিক চয়ন কান্তি দাসের মাতা তরলতা দাসের পরলোকগমন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক চয়ন কান্তি দাসের স্নেহধন্য মা তরলতা দাস (৯৫) পরলোকগমন করেছেন। সোমবার (০২ মার্চ) বিকেল ৪টা ২৩ মিনিটে নিজ বাসভবন, সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন আরিফ সহ প্রেসক্লাবের সকল সদস্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিশেষ করে সাংবাদিক চয়ন কান্তি দাসের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তারা শোকাহত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দেওয়ার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন।

সোমবার রাত ৮টায় ধর্মপাশা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সাংবাদিক চয়ন কান্তি দাসের মাতা তরলতা দাসের পরলোকগমন

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক চয়ন কান্তি দাসের স্নেহধন্য মা তরলতা দাস (৯৫) পরলোকগমন করেছেন। সোমবার (০২ মার্চ) বিকেল ৪টা ২৩ মিনিটে নিজ বাসভবন, সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন আরিফ সহ প্রেসক্লাবের সকল সদস্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিশেষ করে সাংবাদিক চয়ন কান্তি দাসের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তারা শোকাহত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দেওয়ার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন।

সোমবার রাত ৮টায় ধর্মপাশা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

দৈনিক ধর্মপাশার খবর

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত