দৈনিক ধর্মপাশার খবর

এক হাতে আইন, অন্য হাতে সহায়তা-ধর্মপাশার এসিল্যান্ডের মানবিকতা

আইন প্রয়োগে কঠোরতা এবং মানবিকতায় সংবেদনশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ।

সম্প্রতি মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে সদরের হলিদাকান্দা গ্রামে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ।দণ্ড কার্যকর হওয়ার পর জানা যায়, সাজাপ্রাপ্ত ব্যক্তির বৃদ্ধ মা একা বসবাস করেন এবং তার দেখভালের মতো পরিবারের আর কোনো উপার্জনক্ষম সদস্য নেই।বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধার পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন। এসিল্যান্ড সঞ্জয় ঘোষের উদ্যোগে উপজেলা প্রশাসনের থেকে পক্ষ থেকে বৃদ্ধার জন্য চাল, ডাল, লবণ, ভোজ্য তেল, মসলা সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান ও আইন প্রয়োগ অব্যাহত থাকবে। একই সঙ্গে কোনো নিরপরাধ পরিবার যেন ভোগান্তিতে না পড়ে, সে বিষয়েও প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

এক হাতে আইন, অন্য হাতে সহায়তা-ধর্মপাশার এসিল্যান্ডের মানবিকতা

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

আইন প্রয়োগে কঠোরতা এবং মানবিকতায় সংবেদনশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ।

সম্প্রতি মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে সদরের হলিদাকান্দা গ্রামে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ।দণ্ড কার্যকর হওয়ার পর জানা যায়, সাজাপ্রাপ্ত ব্যক্তির বৃদ্ধ মা একা বসবাস করেন এবং তার দেখভালের মতো পরিবারের আর কোনো উপার্জনক্ষম সদস্য নেই।বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধার পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন। এসিল্যান্ড সঞ্জয় ঘোষের উদ্যোগে উপজেলা প্রশাসনের থেকে পক্ষ থেকে বৃদ্ধার জন্য চাল, ডাল, লবণ, ভোজ্য তেল, মসলা সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান ও আইন প্রয়োগ অব্যাহত থাকবে। একই সঙ্গে কোনো নিরপরাধ পরিবার যেন ভোগান্তিতে না পড়ে, সে বিষয়েও প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

দৈনিক ধর্মপাশার খবর

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত