পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুড়িকাহনিয়া এলাকায় ইমাম হোসেন দারুল কুরআন ক্বওমী মাদ্রাসায় বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ, সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জোনায়েদ আহমেদ। সঞ্চালনায় ছিলেন সিলেট বিভাগীয় শাখার পরিচালক সামিরুল হক বাছির মাহমুদ।
ইফতার মাহফিলে সিলেট বিভাগীয় শাখার সহ-সভাপতি মাওলানা কবির হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুফতি রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাইকুরাটি ইউনিয়ন শাখার ৫নং ওয়ার্ডের সভাপতি মো. বদরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকুরাটি ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা মোজাম্মেল হক শামীম, কুড়িকাহনিয়া গ্রামের সাবেক মেম্বার মো. নুরুজ্জামান, মনাষ মাদ্রাসার শিক্ষক মাওলানা আজহারুল ইসলাম এবং নেত্রকোনা জেলা শাখার সদস্য মো. জাকারিয়া প্রমুখ।
এছাড়াও সিলেট বিভাগীয় শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক সামিরুল হক বাছির মাহমুদ, সহ-সভাপতি মাওলানা কবির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব হুসাইন আবিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিয়ান হাসান হৃদয়, অর্থ বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন, সেচ্ছাসেবী ও ব্লাড ডোনার বিষয়ক সম্পাদক মো. কাউসার আহমদ শাকিল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. জোনায়েদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ সিলেট বিভাগীয় শাখা উপদেষ্টা মুফতি রেজাউল করিম।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন