সুনামগঞ্জের ধর্মপাশায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জাকিরুল ইসলাম টিটু (৩৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মার্চ ) উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
দণ্ডপ্রাপ্ত জাকিরুল ইসলাম টিটু নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা-এর হাসপাতাল রোড এলাকার বাবুল মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের অনুমতি ব্যতিরেকে পাইকরাটি ইউনিয়নের মাসকান্দা এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন,পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন